• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে স্টুডেন্ট প্যালেস নামের ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার পড়ার টেবিল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মারা যাওয়া তানভীর ইসলাম রিতু বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি নীলফামারী সদর থানার কাঞ্চনহাট গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিকেল থেকেই তানভীর তার রুমের দরজা বন্ধ করে ভেতরে ছিল। পরে রাত ১১টার দিকে তার আত্মহত্যার খবর পাই। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাÐে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।
নগরীর মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাতে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category