• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

জনবল সংকট পার্বতীপুরের দু’টি রেলওয়ে স্টেশন বন্ধ

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

জনবল সংকটের কারনে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুর জেলার পার্বতীপুরের দু’টি রেলওয়ে স্টেশন। স্টেশন দু’টি হলো ভবানীপুর ও বেলাইচন্ডী। রেলওয়ে পাকশী বিভাগের ব্রডগেজ সেকশনের স্টেশন দু’টি পার্বতীপুর রেলওয়ে জংশনের উত্তরে ও দক্ষিণে এবং পার্বতীপুর উপজেলায় অবস্থিত। রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর উপজেলায় একটি রেলওয়ে জংশন সহ মোট পাঁচটি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে পার্বতীপুর জংশন স্টেশন,খোলাহাটি স্টেশন ও মন্মথপুর স্টেশন চালু থাকলেও ভবানীপুর স্টেশন এবং বেলাইচন্ডী স্টেশন দু’টি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এই এলাকার মানুষ সহজলভ্য ট্রেন চলাচল থেকে বঞ্চিত হচ্ছে। রেলপথে যাতায়াতের সুবিধার্থে স্টেশন দু’টি চালুর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন জনবল সংকটের কারণে স্টেশন দু’টি চালু করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দিন ধরে ভবানীপুর ও বেলাইচন্ডী রেলওয়ে স্টেশন দু’টি বন্ধ থাকায় একদিকে এলাকার মানুষ রেলপথে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে রাজস্ব হারাচ্ছে রেলওয়ে। অন্যদিকে স্টেশনের মূল্যবান মালামাল বিনষ্ট হচ্ছে এবং স্টেশন এলাকায় ভূতুরে পরিবেশ বিরাজ করছে। সেই সুবাদে অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে স্টেশন দু’টি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ বলেন,পার্বতীপুরের ভবানীপুর ও বেলাইচন্ডী রেলওয়ে স্টেশন দু’টি বন্ধ রয়েছে। মূলত জনবল সংকটের কারণেই স্টেশন দু’টি চালু করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category