• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জমিজমার বিরোধে সংঘর্ষ, দুই ভাইয়ের মৃত্যু

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন। নিহত দুজন হলেন, দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।

প্রণব কুমার বলেন, সংঘর্ষে মারা যাওয়া দু’জনের লাশ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category