• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জমিজমা বিরোধের জেরে পিটিয়ে ও কামড়ে নারীসহ আহত ৪

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

মোঃ.ফোরকান,বাউফল,পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইজন নারীসহ চারজনকে পিটিয়ে ও কামড়ে আহত করেছে প্রতিপক্ষ।

আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজু হাওলাদার বাড়ীতে এঘটনা ঘটে।

আহতরা হলেন, মোঃ নূর হোসেন (৭০), নাছিমা (৪৮), মাসুমা (৪২), মোঃ রফিকুল ইসলাম (২৪)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর হোসেন হাওলাদারের সাথে তারা একই বাড়ির রুহুল আমিন হাওলাদারের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে বিরোধ নিঃষ্পত্তির জন্য স্থানীয় সালিশ বসে। সেখানে সালিশদের উপস্থিতিতে একই বাড়ির মোঃ নজির হাওলাদার (৪৫), মোঃ রুহুল আমিন হাওলাদার (৪০), মোঃ জাহিদ (২১), আঃ করিম (৫০), মোঃ সুমন (২২), মোঃ হাসানসহ (২৮) ৭/৮জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে নুর মোহাম্মাদসহ অন্তত ৪জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাটি জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category