• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জমি নিয়ে বিরোধ নওগাঁয় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছ ভাতিজা। চাচা আরসাদ আলীকে (৫০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা নুর হাবিব সুমনকে (৪০) আটক করেছে পুলিশ। ১২ মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আবারো তাদের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা আরসাদ আলী গরুকে পানি খাওনোর জন্য বাড়ির বাহিরে যায়। সকাল সাড়ে টার দিকে গরুকে পানি খাওয়ানো শেষ করে আরসাদ আলী বাড়িতে প্রবেশ করার সময় ভাতিজা সুমন তার ওই চাচাকে হাসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আরসাদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আরসাদকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, অভিযুক্ত ভাতিজা সুমনকে উপজেলার চৌপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করাসহ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category