• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জাতীয় সংসদে তাগুতের আইন বাতিল করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে- অধ্যাপক মজিবুর রহমান

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জুন, ২০২৩

আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি আসবে। তবুও সেসব মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো অবস্থাতেই তাগুতের কাছে মাথা নত করা যাবে না। মহান জাতীয় সংসদে তাগুতের আইন বাতিল করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমান।

শুক্রবার (২ রা জুন ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত কর্মী সম্মেলনে।প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাডঃ মামুনুর রশীদ, পেশাজীবী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর, ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ সহ অন্যান্যরা।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমাদের জান ও মালের কোরবানি দিয়ে দ্বীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজ ও অর্থ ব্যয় করতে হবে। ইকামাতে দ্বীনের অংশ হিসেবে সমাজের সকল মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নে অধিকতর যত্নবান হয়ে আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই। যেহেতু
সরকার আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, ইসলামী আন্দোলন করার অধিকারসহ সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থায় আমাদের বসে থাকা চলবে না।

সভাপতির বক্তব্যে জেলা আমীর ফজলুর রহমান বলেন, দুনিয়াতে সকল মানব রচিত মতবাদ বিলুপ্ত করে আল্লাহর আইন চালু করার জন্য জামায়াতে ইসলামের কর্মীরা ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে। সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করবে। আজকের এই কর্মী সম্মেলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কর্মীদের ময়দানে কাজের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।
প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category