• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

জানো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলনের প্রস্তুতিমুলক সভা

দিনকাল বিডি / ১২২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘জাগো বাহে, তিস্তা বাচাঁও’ এই শ্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে আগামি ১৭ ও ১৮ ফেব্রুয়ারী উত্তরের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তা নদীর পাড়ে একযোগ ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতুর হরিপুর পয়েন্টে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষ আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. আহসান হাবিব দুলু। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, ডাক্তার মো. জিয়াউল ইসলাম জিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুন, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন প্রমূখ। বক্তাগণ তিস্তা বাচাঁও আন্দোলনের আগামি দিনে কর্মসুচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও পনেরটি ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category