• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরের মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে ।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে পোনা অবমুক্তকরণ, রেলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা এতে সভাপতিত্ব ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ আব্দুস সাত্তার, মেলান্দহ প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ ও উপজেলার পাঠানপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল হক।

সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, উদ্বোধনী অনুষ্ঠান, ব্যানার-ফেস্টুন সহযোগে সড়ক রেলি, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ শেষ দিনে রয়েছে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category