• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন ; থানায় এজাহার ভুক্তভোগীর

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

জিল্লুর রহমান রতন, জমালপুর:

জামালপুরের মেলান্দহে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।

বুধবার (১৯জুলাই) এ ঘটনায় গৃহবধূ হ্যাপী আক্তার (২৬) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। হ্যাপী আক্তার উপজেলার দুরমুট ইউনিয়নের সরুলিয়া গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে ও মেলান্দহ পৌরসভার মুসলিমনগর এলাকার মনির হোসেনের স্ত্রী।

অভিযুক্তরা হলেন মনির হোসেন (২৮), তারা মিয়া, মনোয়ারা বেগম (৫০) ও আঃ হাকিম রনি (২৬)।

এজাহার সুত্রে জানা যায়, প্রায় আড়াই বছর পূর্বে ভুক্তভোগী হ্যাপী আক্তারের বিয়ে হয় মনির হোসেনের সাথে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে হ্যাপী আক্তারকে শারিরীক ও মানষিক নির্যাতন করতো স্বামী মনির ও তার পরিবার।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ১টার দিকে স্বামী মনির ও তার পরিবারের লোকজন কিল ঘুষিসহ লাঠির আঘাতে স্ত্রী হ্যাপী আক্তারকে আহত করে বাড়ি থেকে বের করে দিলে স্থানীয়রা উদ্ধার করে বাপের বাড়ি পাঠায়। পরে আহত হ্যাপীকে তার মা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী হ্যাপী আক্তার বলেন, বিয়ের সময় আমার অভিভাবকগণ আমার সুখের জন্য ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ ও ৩ লক্ষ টাকার আসবাবপত্র দেয়। এর কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী ও তার পরিবারের লোকজন আরো ৬ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে আমি ও আমার অভিভাবকগণ অপারগতা প্রকাশ করলে আমার স্বামী মনির ও তার পরিবারের লোকজন কিল ঘুষি ও লাঠি দিয়ে মেরে আহত করে বাড়ি থেকে বের করে দেয়। আমি এর সুবিচার চাই।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী মেয়েটি এজাহার দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category