• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ছলছে বাসন্তি মেলা বাগেরহাটে বাসন্তি মেলার নামে চলছে জুয়ার আসর

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের জয়পুর বৌবাজার সর্বজনীন বাসন্ত মন্দিরে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই শুরু হয়েছে বাসন্তি মেলা। জনসম্মুখে ফাঁড়ীর পুলিশের প্রহরায় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগীতায় চলছে জুয়ার আসর। এ জেন দেখার কেউ নেই ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগীতায় এ মে লায় জুয়ার আসর বসেছে। ফলে এলাকায় চুরি ছিনতাইয়ে আশংক্ াদেখাদিতে পারে। তারা আরো জানান, এই জুয়ার আসর বন্ধ না হলে এলাকায় চুরি ছিনতাইয়ে আশংকা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখো গেছে, দুটি জুয়ার কোট বসিয়ে উঠতি বয়সী যুবকরা কোটের চারপাশে ঘিরে নিয়ে জুয়া খেলছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিছু যুবক সটকে পড়ে। আর এলাকার উঠতি বয়সি নেতারা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। এসময় মহিষপুরা ফাঁড়ির পুলিশ মেলা প্রাঙ্গনে টহল দিতে দেখাযায়। এবিষয়ে মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইন চার্জ এস আই মাহামুদ হাসান এর সাথে মুঠো ফোনে কথাশুরু করলে পুলিশের প্রহরায় জুয়া চলছে এমন প্রশ্ন করলে মোবাইলের লাইন টি কেটে যায় পরে আর আইসি ফোন রিসিভ করেনি।

এলাকা বাসী জানায়, সন্ধায় ইউপি সদস্য মোড়েলগঞ্জের থানার ওসিকে জুয়ার বিষয়টি জানিয়েছিলেন। এর পরও জুয়ার আসর বসেছিল। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে জুয়া ব্যাবসায়ীরা বলেন, জায়গা মত টাকা দিয়েছি আমাদের আর কি হবে।

এবিষয় মেলা কমিটির সদস্য লোকমান হোসেন সাংবাদিকদের জানান, মেলা কমিটি ১০ দিনের অনুমতি চেয়ে আবেদন করেছে । অনুমতি পেয়েছে কিনা জানিনা । তবে তিনি জেলা প্রশাসকের দপ্তরের জুডিসিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার মোঃ তানভীর ইসলাম স্বাক্ষরিত একটি পত্র বাগেরহাট পুলিশ সুপার জেলা বিশেষ শাখার বরাবর জয়পুর বৌবাজার সার্বজনীন বাসন্তি মন্দির এর আবেদনের বিষয়ে প্রতিবেদন চেয়ে পত্র দিয়েছেন । লোকমান হোসেন এই পত্র টি বের করে দেখান।

এবিষয় জেলা প্রশাসকের দপ্তরের জুডিসিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার মোঃ তানভীর ইসলাম জানান, আমরা গত ১৫ এপ্রিল পুলিশ সুপার জেলা বিশেষ শাখায় প্রতিবেদন চেয়ে পত্র দিয়েছি প্রতিবেদন আসলে জেলা প্রশাসক মহদয় এবিষয়ে ব্যাবস্থা গ্রহন করবে। এবিষয় ইউ চেয়ারম্যান রিপন দাস সাংবাদিকদের সাথে কোন বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ আমাকে একজন ইউপি সদস্য ফোন দেওয়ার পর আমি ফাঁড়ীর আইসিকে বলেছি বিষয়টি দেখার জন্য। আর পুলিশ কোন ম্যানেজ হয়নি আর পুলিশের এবিষয়ে কোন অনুমতি নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category