• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ভবন উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।

বুধবার (২৫/১০/২৩)কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি- জামায়াতের উদ্যেশে এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক (এমপি)।

তিনি বলেন,আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ,যে কারনে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিএনপি- জামাত জোটের কথা ভূলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল,দেশের সব কমিউিনিটি ক্লীনিক বন্ধ করে দিয়ে ছিল। কারন ক্লীনিক গুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লীনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দিবে।

এখন তারাই আবার মাঠে নামছে,দেশের অরাজকতা সৃষ্টি করতে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম,স্বাস্থ্য সেবা বিভাগের

অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ রিজাওয়ানুল রহমান, পরিচালক স্বাস্থ্য বিভাগের খুলনার পরিচালক ডাঃ মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উঠছে মে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category