• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ট্রেনে অগ্নিসংযোগ মামলায় জড়িত অভিযোগে তিনজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জয়পুরহাট এবং পাঁচবিবি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন নাশকতাকারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তিন নাশকতাকারীকে গ্রেফতার করা করেছে।

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার নিশিরমোড় এলাকার বনোমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম(২৬),একই এলাকার ওয়াদুদের ছেলে অপু (২১) ও জেলার আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রামের রাজুর ছেলে আব্দুল মমিন (২১)।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনে এবং গত ১৫ ডিসেম্বর জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এই অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে নাশকতাকারিদের চিহিৃত করা হয়। এরপর ওই নাশকতাকারিদের গ্রেফতারে পুলিশ মাঠে নামেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রেলওয়ে পুলিশের একটি দল অভিান চালিয়ে জয়পুরহাট জেলার নিশিরমোড় থেকে তাইজুল ও অপুকে ও আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে প্রেরন করে রিমান্ডের আবেদন করা হবে বলে ওসি মোক্তার হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category