• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ট্রেনে কাটা পড়ে বীর মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৩২৫ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,স্টাফ রিপোটার :

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে মনি খাতুন (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় আক্কেলপুরের গণিপুর মন্ডল পাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া নারীর মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, মৃত মনি খাতুন আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলীর মেয়ে। জন্ম থেকেই মুনি খাতুন বাক প্রতিবন্ধী তার দুই ছেলে পুলিশের সদস্য। আত্রীয় বাড়িতে বেড়াতে যাবেন বলে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুর স্টেশন এর দিকে হেটে যাওয়ার সময এ দূঘটর্না ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category