• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে পাষন্ড ছেলের হাতে বাবা খুন।

দিনকাল বিডি / ২২৩ Time View
প্রকাশঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ে ফজলে হক নামে এক বাবাকে খুন করেছে পাষন্ড ছেলে গোলাম আজম।রবিবার মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম (৩০) নিজ বাসায় ঘুমিয়ে পরলে। বাবা ফজলে হক তার বিছানায় মশারি টাংঙ্গীয়ে দিতে যান। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে রক্তাত্ত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরে বাবা ফজলে হক। বাবা নিহত হয়েছে নিশ্চিত হয়ে ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান সদর থানায়।

সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত ছুটে যানদ ঘটনাস্থলে। তদন্ত শেষে আজ ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলেকে।

বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় খুনের ঘটনায় কেউ জানাতে পারেননি বলে জানান তারা।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category