• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল

দিনকাল বিডি ২৪ / ৩৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তিনটি আসনের মধ্যে দুইটি আসনে নৌকা ও একটিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে।
রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২০৫৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩৯৪০ ভোট৷

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭২৪৫ ভোট৷

ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন ১০৬৭১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪৮২১ ভোট৷
এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহন।

চলে বিকাল ৪ টা অবদি। ০৩টি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩জন। তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি,ঠাকুরগাঁও-২ আসনে-১০৪ টি ও ঠাকুরগাঁও-৩ আসনে-১২৮ টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category