• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে কুড়িগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদ। শনিবার(৮ এপ্রিল) রাতে জেলা শহরের কলেজ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব’র সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারী প্রমুখ।

এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘আমরা যারা ছাত্র ইউনিয়ন করি তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে শিখিনি। যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের বাক-স্বাধীনতার চর্চাকে রুদ্ধ করেছে সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং অন্যদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের উৎখাত করতে হবে ।’
পরে প্রতিবাদ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে পুনরায় কলেজ মোড়ে বিক্ষোভ প্রতিবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category