• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তির উৎসবে বক্তারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় আপোষহীন ছিলো দৈনিক মানবজমিন

দিনকাল বিডি / ৩৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন , কুষ্টিয়া প্রতিনিধি !!!
বাংলা একাডেমীর জীবন সদস্য, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের মহসচিব, আল হেরা একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু বলেছেন, কারো তাঁবেদারী করে না বলেই সাহসী দৈনিক মানবজমিন গত ১৬ বছরে আওয়ামীলীগ সরকারের চক্ষুশীল হয়েছিল। নানা হুমকি ধামকি সহ নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকেও দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তারপরও কোন দমানো যায় নি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দৈনিক মানবজমিন পত্রিকাকে। মানবজমিন ছিল তার লক্ষ্যে অবিচল। পত্রিকাটি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় ছিল আপোষহীন।

বৃহস্প্রতিবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় মানবজমিনের ২৭ বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মানবজমিন পত্রিকার পাঠক ফোরাম ভেড়ামারাস্থ পাঠক জমিনের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা উৎসবে সভাপতিত্ব করেন, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল। আলোচনা সভায় অংশনেন, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট লেখক ও গবেষক আসমান আলী, তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক ওয়ালিউল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, হেলথ্ এইড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান শাহীন আলম লিটন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, দৈনিক লালন কণ্ঠ ও অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মহন ইসলাম, এসডি টেলিভিশনের সাংবাদিক রাজু আহমেদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার মিরপুর প্রতিনিধি অপেলিয়া কনি, স্থানীয় কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম, এস এম রওনক, সরোয়ার হোসেন, ইলিয়াস হোসেন খোকন, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, জুয়েল রানা, ওসমান গনি, হৃদয় ইসলাম, প্রমুখ। পরে ২৭বর্ষপূর্তি উৎসব উপলক্ষে একটি কেক কেটে উৎসব করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category