• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা ও একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ প্রমূথ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায়ও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন করে স্টোল সমুহ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category