• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তানোরের সংঘবদ্ধচক্রের ৩ সদস্যকে চুরির ভ্যান-সহ রাজশাহীতে গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে সংঘবদ্ধচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ১টি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় রাজশাহীর মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বায়াবাজারের একটি গ্রারেজের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মো: সুজন উদ্দিন (২৩), মোঃ ফিরোজ ইসলাম (২০) ও মোঃ মাফিকুল ইসলাম (৩৬)। মোঃ সুজন উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার ভদ্রখন্ড গ্রামের মোঃ নাজির হোসেন বাদশার পুত্র, মো: ফিরোজ ইসলাম একই থানার একই গ্রামের মোঃ মনসুর রহমানের পুত্র এবং মোঃ মাফিকুল ইসলাম নুর মোহাম্মদের পুত্র।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তানোরের রায়তান আকসা মসজিদ মোড় হতে নবনবী যাবার জন্য ৪০০ টাকায় ভুক্তভোগী মোঃ রবিউল ইসলামের অটোচার্জার ভ্যান ভাড়া করেন অভিযুক্ত মোঃ সুজন উদ্দিন ও মোঃ ফিরোজ ইসলাম। এদিন শালবান্ধা এলাকায় অভিযুক্ত মোঃ মাফিকুল ইসলাম অটোচার্জারে যাত্রী হিসেবে উঠতে চায়। এরই মধ্যে অভিযুক্ত মোঃ সুজন উদ্দিন ও মোঃ ফিরোজ ইসলাম ভুক্তভোগীর মাথায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে অভিযুক্তরা অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর মহানগরীর এয়ারপোর্ট থানাথীন বায়াবাজারের একটি গ্রারেজের মধ্যে অভিযান চালিয়ে অটোচার্জার ভ্যান উদ্ধার-সহ মোঃ সুজন উদ্দিনকে গ্রেফতার করা হয়। মোঃ সুজন উদ্দিনের দেয়া তথ্যে এদিন সকাল ৮টায় তানোর থানাধীন কাশেমবাজার এলাকা থেকে অভিযুক্ত মোঃ ফিরোজ ইসলাম ও মোঃ মাফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তানোর থানায় একটি দস্যুতার মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category