• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তানোরে আলু গাছে পচন দিশেহারা চাষিরা

মাসুদ রানা রব্বানী / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোরে আলুর ভরাখেতে আলু গাছে পচন রোগ দেখা দেয়া দিয়েছে। শেষ মুহুর্তে আলু গাছে পচন রোগের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে আলু চাষিরা।আলু চাষিদের অভিযোগ, তারা সিংহভাহ সময় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কৃষি পরামর্শ পাচ্ছেন না।এতে বাধ্য হয়ে তারা কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে অনুমান নির্ভর হয়ে উচ্চ মুল্যের কীটনাশক ব্যবহার করছেন। কিন্ত্ত আশাব্যঞ্জক ফল পাচ্ছেন না।ফলে আলু উৎপাদনে ফলন হ্রাসের আশঙ্কার তারা শঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর বাঘাপুকুর, নারায়নপুর, লসিরামপুর,পাঁচন্দর ইউপির যশপুর, চিমনা, গুড়ইল,তানোর পৌর এলাকার সিন্দুকাই,গোকুলসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ আলুখেতে পচন রোগ দেখা দিয়েছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আলু চাষি শরিফ উদ্দিনের ৭ বিঘা, গৌউরের ৩ বিঘা, শাহাদাতের ২৮ কাঠা জমিতে পচন রোগ ধরেছে। কিন্তু তারা মাঠ পর্যায়ে কোন কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাচ্ছেন না।
তারা বলেন, তাদের মাঠে প্রায় দুইশ’ বিঘা জমির আলুগাছে পচন রোগ দেখা দিয়েছে। রোগে আলুগাছ মরে যাচ্ছে। এতে ফলনহানির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। অথচ কৃষি বিভাগ নির্বিকার রয়েছে। কামারগাঁ মাঠের আলু চাষি শরিফ উদ্দিন বলেন, এবার তিনি ৭ বিঘা জমিতে আলু চাষ করেছেন। পচন রোগে ইতিমধ্যে তার আলু খেতের সিংহভাগ গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, তার জানা মতে কোথাও আলু গাছে পচন রোগ ধরেনি। আলুর গাছ ভালো অবস্থায় আছে, আলুগাছে পচন রোগ দেখা দিলে কৃষকরা যদি তাদের কাছে পরামর্শ নিতে না আসে তাহলে তো তাদের করণীয় কিছু নাই।তিনি বলেন,এবারে আলুর চাষের লক্ষমাত্রা ছিল ১৩ হাজার ১১৫ হেক্টর। কিন্তু আলু চাষ হয়েছে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষমাত্রা ৪ লাখ ২৮ হাজার ৩২০ মেট্রিক টন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category