• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ গ্রেফতার-২

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এনিয়ে মোট ৬ জন কে গ্রেপ্তার করলো পুলিশ।

আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল।

আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল।

রামপাল থানা পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ।

এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category