• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে এম ভি আরভিকা

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি আরভিকা নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

বুধবার(২৯ নভেম্বর) ভোর ৪ টায় বন্দরের হাড় হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি।

জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন ম্যানেজার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে এম ভি আরভিকা জাহাজটি মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে।ভোরে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করার পর সকাল থেকে কয়লা খালাস কাজ শুরু করা হয়েছে। এর পর খালাশকৃত ওই কয়লা লাইটার যোগে এর রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে জানান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ।

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২ টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category