• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল:
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন অফিসে সেমিনার কক্ষে নাটাব কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাটাব ময়মনসিংহের আব্দুল কুদ্দুছ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক খোরশিদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাব এর প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ।

এ-সময় উপস্থিত ছিলেন মসিক স্যানেটারী ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মাহবুব হোসেন, একেএম শামসুল আলম, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ হাবিজুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহ আলম, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, নাটাবের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য। আমরা যে অফিসে চাকরি করি সে অফিসটি যেন তামাক মুক্ত থাকে। আমার পরিবারকে তামাক মুক্ত করতে হবে।২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত করার লক্ষ্যে কাজ করতে হবে। জেল জরিমানা করলে তাহলে তামাক মুক্ত হওয়া সম্ভব। আসুন তামাক মুক্ত দেশ গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category