• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

তারেক জিয়ার ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তাল তিস্তার তীর

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ‘জাগো বাহে, তিস্তা বাচাঁও’ এই শ্লোগানে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচির শেষদিন মঙ্গলবার উপজেলার হরিপুর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতুর হরিপুর পয়েন্টে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাষণ শোনার জন্য ও জমকালো অনুষ্ঠানে উত্তাল ছিল তিস্তার পাড়। উত্তরের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তার তীরে একযোগে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে।
‘জাগো বাহে, তিস্তা বাচাঁও’ ‘আইসো বাহে, তিস্তা বাচাঁই’ ‘ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই’ এই সব শ্লোগান চলছিল দুপুরের পর থেকে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তার ভাঙনের শিকার মানুষজনের উপস্থিতি ছিল বেশি। বিকালে ভাচ্যুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষন শোনার জন্য উৎসুক জনতা ভির করছিল হরিপুর তিস্তা পারের সেতু পয়েন্টে। দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচির সার্বিক দিকদেন নির্দেশনা উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ এবং সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক। তারা বলেন, পরবর্তী নির্দেশনা মোতাবেক কর্মসূচি পালন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category