• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে নিষিদ্ধ কসমেটিকস রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মো:মনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ কসমেটিস রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার দিকে ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রীর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বেশ কিছু নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও নাম ঠিকানা বিহীন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বেশ কিছু খাদ্য পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বিক্রয়ের সাথে জড়িত রসের মিষ্টিসহ কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ ২৬ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ভবিষ্যতে বাজারজাত না করার নিমিত্ত মুচলেকা দেয় বিক্রেতারা। এছাড়াও রসের মিষ্টির দোকান থেকে ল্যাব পরীক্ষার জন্য ক্যামিকেলসহ কেক জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category