• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ ত্রিশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ অক্টবর) গভীর রাতে উপজেলার বইলর,কানহর এলাকায় মুহাম্মদ আলমগীর কবীরর এর পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক, দৈনিক বণিক বার্তা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের আহবায়ক আলমগীর কবির জানান ,প্রায় এক একর জায়গার উপর পুকুর খনন করে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। শুক্রবার রাতে কে বা কাহারা রাতে পুকুরে বিষ প্রয়োগ করে সকালে পুকুর পারে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে । পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন,খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category