• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে শুরু হলো ৩দিন ব্যাপী নজরুল জন্মবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় কবির শৈশবস্মৃতি বিজড়িত দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়েছে।

বৃহস্পতিবার(২১মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচীর (নজরুল বইমেলাসহ) উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি।

পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল,ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি। নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার।

আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category