• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে সড়ক ও জনপথের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ

সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ-সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম বলেন, ‘ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category