• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দশমিনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে সোহেল খান (৩৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০)।
শুক্রবার (২২মার্চ) গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের পূজাঁখোলা এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ওই দম্পতি দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল খানের ছেলে সোহেল এবং অভিযুক্ত সাবিনা ইয়াসমিন একই গ্রামের বাসিন্দা ছত্তার কাজীর মেয়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসাবে ছুড়ি উদ্বার করেছে এবং গৃহবধূকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পূজাখোলা ভাড়া বাসায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ও ডান পা কেটে দেন। এসময় স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এমন ঘটনা দেখতে পান।

পরে গুরুত্বর অবস্থায় সোহেল খানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীর শরীরের অবস্থার আরো অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর আলামত ও অভিযুক্ত গৃহবধূকে পুলিশ আটক করেছে। এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category