• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক

দিনকাল বিডি ২৪ / ২২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ তাদের অভিযান তৎপরতা বাড়িয়েছে।এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার দিনাজপুরের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে

গত ৪মে ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৯ই মে তারিখে রাতভর অভিযান চালিয়ে ৫ জন অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনঃরাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫)গ্রাম-কাটাবাড়ী,কাশেম পাপ্পু (৩০) পিতা-আবুল কালাম গ্রাম-তেতুলিয়া,সেলিম (৩১)পিতা-মোঃ জবেদুল গ্রাম-বারোকোনা,রফিকুল ইসলাম(২৬),পিতা-আমিনুল ইসলাম গ্রাম-দক্ষিণ তেতুলিয়া পাড়া,সর্ব থানা ফুলবাড়ী,এবং সামিউল আলম রতন (৪২)-পিতা-আনিসুর
গ্রাম-মির্জাপুর,থানা-নবাবগঞ্জ,উভয়ের জেলা দিনাজপুর।

অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ইজিবাইকের ৬টি ব্যাটারী,একটি মোটর,একটি চার্জার,দুইটি কন্ট্রোলার,একটি লোহার শকাপ,একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জন সক্রিয় সদস্যকে আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম।
বলেন ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধনির্মূলে বিভিন্ন কার্যক্রম আমরা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category