• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে দুই কন্যাকে সাথে নিয়ে ভোটের মাঠে এমপি ফিজার

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মী ছাড়াও দুই কন্যাকে সাথে নিয়ে ভোটের মাঠে নেমেছেন এমপি ফিজার। কন্যারা বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে উঠান বৈঠক,পথ সভা করছেন,যাচ্ছেন ভোটরদের দ্বারে দ্বারে।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ও ৮ বারের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার তাঁর দুই কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাকে সাথে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত অবধি নিরলসভাবে দুই উপজেলার স্কুল-কলেজ,পাড়া-মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন তাঁরা। দলীয় নেতা কর্মীরা ছাড়াও বিশেষ করে এই দুই কন্যার সরব প্রচারনায় এলাকায় চমক সৃষ্টি করেছে। এই আসনে আরও প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সহ এই উপজেলার দলীয় নেতা কর্মীরা নিরলসভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা বলেন,আগামী ৭ জানুয়ারি উন্নয়ন,অগ্রযাত্রা ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে সবাইকে অগ্নি সন্ত্রাসের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুত ও ইন্টারনেট সুবিধা। বিধবা, স্বামী পরিত্যাক্তা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়মিত দেওয়া হচ্ছে সুরক্ষা ভাতা।

দেশের জন্য কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তাঁর নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বংলাদেশ বিনির্মাণ করতে বিভিন্ন স্হানে অনুষ্ঠিত পথ সভা ও উঠান বৈঠকে নৌকায় ভোট দিয়ে নারীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category