• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দুই আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদের বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, দলীয় প্রভাব খাটিয়ে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাসন্তির গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা থেকে একাধিক ট্রলি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও একই ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মুকুল মিয়া। এতে করে নদের ডানতীর রক্ষা প্রকল্প, জোড়গাছ হাটসহ অসংখ্য ফসলী জমি ও বেশ কিছু বসতভিটা বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আমিনুল, আব্দুল জলিল অভিযোগ করে বলেন, সরকার দলীয় লোকজন ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে দেদারসে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। তারা ক্ষমতাসীন দলের হওয়ায়
আমরা ভয়ে কিছুই বলতে পারছি না। এভাবে অব্যাহতভাবে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে বর্ষা মৌসুমে নদী ভাঙনের শিকার হতে পারে আমাদের বসতভিটা। তাই আমরা দুশ্চিন্তায় রয়েছি।
অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগ স্বীকার করে রমনা মডেল ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মোঃ মুকুল মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধ থাকায় বালুর চাহিদা বেড়ে গেছে, তাই আমরা মানুষের চাহিদা মেটাতে বালু উত্তোলন করছি।
তবে, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সাথে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে, তিনি বলেন, সাক্ষাতে কথা হবে।
এবিষয়ে রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগার আলী সরকার বলেন, ‘আমি শুনলাম বিষয়টি৷ যা দুঃখজনক। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার মো মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের কোন সুযোগ নেই আমি আপনার কাছে শুনলাম এবিষয়ে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category