• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

দূর্গাপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা, ১০ হাজার টাকা জরিমানা আদায়

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। এ সময় বিভিন্ন বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২অক্টোবর) উপজেলা প্রশাসন দূর্গাপুর, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চালাকালে দূর্গাপুর বাজারে ফিস ফিড বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স মুহিন এন্টারপ্রাইজ (উৎপাদনকারী- মতিউর ফিড মিল), নামের প্রতিষ্ঠানকে তাদের পণ্যের অনুক‚লে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে মেসার্স মবিন অয়েল মিলস, প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের অনুক‚লে সিএম লাইসেন্স আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণের শর্ত প্রদান করেন বিজ্ঞ আদালত।
অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম. হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category