• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি আশরাফুল আলম

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বিশেষ অবদানের জন্য রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শনিবার বেলা ১১ টায় রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় সারা দেশের মধ্যে অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা এবং যোগ্যতার মাধ্যমে কাজ করে অর্জন করেছেন।

আগামীদিনে আপনি ব্যক্তি জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নত করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category