• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

দেশের প্রতিটি উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার-প্রবাসী কল্যাণ মন্ত্রী

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে।

আজ জেলার রানীনগর উপজেলা সদরে নব-নির্মিত টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোন বাজার নাই। দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। মানুষের দক্ষতার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে সরকার নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, টিটিসির মতো এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে তা থেকে প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ প্রশিক্ষিতদের বিদেশে পাঠানো সম্ভব হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ শতভাগ সে সুবিধা ভোগ করছেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।

আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সহযোগিতা দেয়ার আহবান জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেতে সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক মোঃ শহিদুল আলম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-০৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক উপ-সচিব সাইফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ জাকির হোসেন ও অতিরক্ত জেলা প্রশাসক মোঃ গাজিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদফতর নওগাঁ মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৬ মাস মেয়াদি মোট ৮৮০ জন প্রশিক্ষণার্থী ৬টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category