• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেশে অরাজগতা সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা , রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজনৈতিক দলগুলো নিয়ম-কানুন মেনে না চললে জবাব দিতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, নারী সংসদ সদস্য আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজগতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবো এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যাবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুরে জন্য তারা সুনাম কুড়িয়েছেন।

এদিকে বুধবার সকালে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাঘা এবং তানোরের নবনির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবনের উদ্বোধনী নাম-ফলক উন্মোচন করেন। দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে নয়টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে রাজশাহী জেলার বাঘা ও তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category