• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি-জামায়াতের বোনাস ভোট নৌকার কাল হতে পারে

দিনকাল বিডি ২৪ / ২২১ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার: ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদের ভোটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে শেষ সময়ের জটিল সমিকরণে বিএনপি-জামায়াতের ভোট আওয়ামীলীগের নৌকার) ‘কাল’ ও স্বতন্ত্র পার্থীর ‘বোনস’ মহামূল্যবান হিসেবে আখ্যায়িত হবে এমনটি আশংকা করছেন নাচোল-গোমস্তাপুর-ভোলাহাটের ভোটার-সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জে-২ আসনে পাঁচজন প্রুতিদ্বন্দি প্রার্থীর মধ্যে দু’ হেভীওয়েট প্রার্থীর মধ্যে একজন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ

সদস্য মুহাম্মদ জিয়াউর রহমান, অপরজন আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত ও (সাবেক জাতীয় সংসদ সদস্য) স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পূর্ব থেকেই এ আসনের (নাচোল, গোমস্তাপুর ও ভেলোহাট) নিজ নিজ বলয়ের নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠে আছেন দু’প্রার্থী।

দু’ প্রার্থীই নিজ নিজ অতীতের কৃতিত্ব দেখিয়ে তাঁদের ভোটার-সমর্থকদের নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী মান অভিমানে আজ দ্বিধা বিভক্ত হয়ে বর্তমান এমপি জিয়াউর রহমানের ও আওয়ামীলীগেরই স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে অনেক দিনের তিক্ত সম্পর্ক ভুলে এবার নৌকার হয়ে একসাথে কাজ করছেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন।

তেমনী অভিমানে ও ব্যক্তিগত ক্ষোভে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন ও সমর্থক এ্যাডভকেট মোস্তাফিজুর রহমান বুলেট স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। তবে দু’ প্রার্থীই শতভাগ জয়ের আশাবাদী।

বিগত একাদশ সংসদের মতই জাতীয় রাজনীতিতে বৃহত রাজনৈতিক দল বিএনপি চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে না । বিএনপি-জামায়াত ভোট বর্জন করলেও গ্রামের সহজ-সরল ভোটারগণ আওয়ামীলীগ দলীয় প্রার্থীর “নৌকা” প্রতীকে ভোট দিতে চাইবেন না।

কিন্তু স্বতন্ত্র পার্থীর প্রতীক যেহেতু অন্যকিছু; তাই অনেক বিএনপি-জামায়াতের ভোটার স্বতন্ত্র পার্থীর প্রতীকে ভোট দেওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন ভোটর-সমর্থকগণ। সেই হিসেবে শেষ সময়ের জটিল সমিকরণ সামাধানে স্বতন্ত্র প্রার্থী মরিয়া হয়েই বিএনপি-জামায়াতের মহামূল্যবান ভোট টানার চেষ্টা করতে পারে।

স্বতন্ত্র প্রার্থীর(ঈগল) প্রতীকে আওয়ামীলীগ ছাড়াও বিএনপি-জামায়াতের বোনাস ভোট পেলে “ঈগল” পাখী আকাশে ডানা মেলে উড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ আসনের গোমস্তাপুরের ভোট ব্যাংকের উপর নৌকার প্রার্থী মুহাম্মদ জিয়াউর রহমানের নৌকা পার পেয়ে যাবে এমনটি তিন উপজেলার সর্বত্রই আলোচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category