• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

দ্বাদশ সংসদ নির্বাচন নওগাঁয় শিষানকে এমপি হিসেবে দেখতে চায় আওয়ামীলীগসহ সাধারণ ভোটার

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চকআতিথা মোড়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান পিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহম্মেদ বাদল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি নওগাঁ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যকালে দেশ তথা নওগাঁ জেলায় যত উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের সময় এতো উন্নয়ন হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category