• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে যুবকের ৭ বছর কারাদন্ড

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজন মোহন্ত নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে এক লাখ টাকা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদÐ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
দÐপ্রাপ্ত আসামি সুজন মোহন্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা কাদেরপাড়া গ্রামের তারাপদ মোহন্তের ছেলে
রায় ঘোষণার পর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রæয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবাশরীফের ওপরে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি বসিয়ে ফেসবুকে আপলোড করেন।
সুজন মোহন্ত এর মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে চরম আঘাত করেছেন। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে (২০০৬ ও সংশোধনী অধ্যাদেশ ২০১৩ এর ৫৭-১) সুজনে বিরুদ্ধে মামলা করা হয়।
অ্যাডভোকেট ইসমত আরা বলেন, সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সুজন মোহন্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ তাকে দোষী সাব্যস্ত করেন। তাকে সাত বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন। জরিমানা করেছে এক লাখ টাকা। জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category