• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধু জখম

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক গৃহবধুকে মারপিটে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মুকুল হোসেনের সাথে প্রতিবেশী এনামুল হক গংদের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল, যার বিষয়ে পরবর্তীতে আদালতে মামলা চলমান রয়েছে।

এরই জেরধরে ২১ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রতিপক্ষ মৃত জফির উদ্দিনের ছেলে এনামুল হক, তোফাজ্জল হোসেন ও রুবি বেগম গৃহকর্তা মুকুল হোসেনের স্ত্রী মোসাঃ ছকিনা বেগম (৪৫) কে বাড়ীতে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায় এবং বেধড়ক মারপিটে ছকিনা বেগমের মাথা ফাটিয়ে দেয়। এ সময় অতি আক্রোশবশতঃ হয়ে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন গৃহবধু ছকিনা বেগমের গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলেও বাদী অভিযোগে উল্লেখ করেন।

ঘটনা জানতে পেরে জমির মাঠ থেকে দ্রæত বাড়ীতে এসে স্বামী মুকুল হোসেন ও স্থানীয়দের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়, জখমীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং হাসপাতালে অতিরিক্ত ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তবে অভিযুক্ত এনামুল হকের সাথে ০১৭৪২-৮৪১৯২০ নম্বরে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার বিষয়টি কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করলে অপর অভিযুক্ত রুবি বেগম ফোন এনামুল হকের কাছ থেকে কেড়ে নিয়ে বলেন, ‘মারামারি হয়নি, তবে কথা কাটাকাটি হয়েছে এবং সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেওয়া যাবেনা বলে ফোন রেখে দেন।’ এ বিষয়ে ভুক্তভোগী ছকিনা বেগম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম বলেন, অভিযোগের বিষয়টি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category