• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই আসামীকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ১০ এপ্রিল দুপুর দেড় টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তিসহ তার নিজ বাড়ি থেকে আসামীর দেয়া তথ্যমতে মাদকসহ তাকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাতœ নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category