• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ধামইরহাটে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ৬৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নলপুকুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ০৪ মার্চ ২০২৪ তারিখ ২২০০ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নলপুকুর এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ধৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহেদুল ইসলাম (৫০), পিতা-মৃত আয়েজ উদ্দিন, সাং-চকচন্ডি, থানা-ধামইরহাট ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয় এবং পলাতক মোঃ আইনুল ইসলাম (৩০), পিতা-মোঃ নাজেল, সাং-সুনড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ।

পলাতক আসামী আইনুল ও গ্রেফতারকৃত আসামী জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী জাহেদুল ও আইনুল সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।

এমন সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল পলাতক আসামী আইনুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ০৪-০৩-২০২৪ ইং তারিখে ২১৩০ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নলপুকুর নামক এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে কৌশলে আইনুল পালিয়ে যায় এবং জাহেদুল কে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জাহেদুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০ বোতল উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category