• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় রাস্তা রেবিকেট দিয়ে ধান বোঝাই ট্রাক ছিনতাই এর সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ধান বোঝাই ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র।
গ্রেফতার হলেন-মামুন মন্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন, লিটন মন্ডল (৩৫), নূর-আলম ((৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মন্ডল (৫২)।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার রাতে জেলার মহাদেরপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধান বোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বদলগাছি উপজেলার হার্টিকালচার এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা ৮ থেকে ৯ জন ডাকাতস রাস্তা রেবিকেট দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে লোকেশন সনাক্ত করে বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ধাপেরহাট এলাকা থেকে মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ বস্তা ধান (৫০০ মন) ধানসহ ট্রাক আটক করা হয়।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে আদমদিঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা ট্রাকের চালক ফিরোজ কাজীকে গ্রেফতার করা হয়। এছাড়াও জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ অন্যান্য ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category