• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি / ৫২৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আত্রাই উপজেলা বাসি।

মো.আব্দুল রশীদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে।সেই সাথে একই কর্মস্থলে দীর্ঘ ৫ বছরের অধিক সময়ে অবস্থান স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রানা,হাফেজ আক্তারুজ্জামান, মো.রায়হান,আবু শাহীন,আক্তার হোসন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপি নিজে লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তারা নওগাঁর সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান, সাত দিনের মধ্যে ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে আত্রাই উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ৭ দিনের মধ্যে অযোগ্য রোকসানা হ্যাপিকে অপসারণ, ২. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, ৩. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা, ৪. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, ৫. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, ৬. বহির্বিভাগে নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তার থাকা বাধ্যতামূলক, ৭. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ৮. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা, ৯. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, ১০. হাসপাতাল ওডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ,১১.স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকাশ্রা
বক্তারা বলেন, “আমরা নদী বিল অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন,বাবু প্রামাণিক ,মান্নান খান,সোহরাব হোসেন মো.সিদ্দিকুর রহমান,মো.আশরাফুল ইসলাম, সুইট সহ উপজেলার অপমোর জনসাধারণ। সাংবাদিক মোঃ আব্দুস ছালাম ০১৭২০,৯৬৯৭৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category