• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে ইউপি মেম্বারসহ ৬জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

আত্রাই-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান
চালিয়ে একজন ইউপি মেম্বারসহ ৬জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে
উপজেলা বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের
সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,রোববার রাতে
অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঁচপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও পাঁচুপুর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার (৬০) কে
গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মধ্য বোয়ালী গ্রামের কবেজ আলীর
ছেলে। আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী তিনি।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার মিরাপুর
গ্রামের রেজাউল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে রাসেল,সাজাপ্রাপ্ত পলাতক
আসামী হিসাবদী নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মুসা সরদার ও জগদাস
গ্রামের হুরমত আলীর ছেলে মনিরুল ইসলাম এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা
অনুযায়ী মধু গুড়নই গ্রামের সামাদ প্রামানিকের ছেলে নাজমুল প্রামানিক ও
নাজমুলের স্ত্রী আখি বিবিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের
সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category