• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে ৫ জন মাদক কারবারীসহ ৭ জন গ্রেফতার

দিনকাল বিডি / ২৫১ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,শনিবার রাতে গ্রেপ্ততারী পরোয়ানা
তামিল করতে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার সাহেবগঞ্জ এলাকার মজিবুর রহমানের ছেলে রিপনকে নারী শিশু নির্যাতন মামলায় এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মাসুদ শেখ (৪৫) কে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করা হয়।

এছাড়া ওই রাতেই উপজেলার রসুলপুর গ্রামের নারায়ন হালদারের ছেলে নয়ন হালদার (৪৫), লইমুদ্দীনের ছেলে আব্দুর রহমান রতন (৩৫),সাহেব গঞ্জ এলাকার আছির উদ্দীনের ছেলে রবিন (৩০),আফছার আলীর ছেলে তোহা হোসেন (৩৩) এবং আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (৩৫) কে আটক করা হয়। আটককৃতদের থেকে মোট ৬ গ্রাম হেরোইন এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই মাদক মামলা রুজু করে রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category