• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে এক নারীর ছাগল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে। তার নাম সানাউল হক হিরো (৪০)। এঘটনায় জাহেরা বেগম নামে ভূক্তভোগী ওই নারী গত শুক্রবার ২১ জুন তাকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এর আগে গত শনিবার ঈদের দুই দিন আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হঠাৎপাড়া (মাস্টার পাড়া) এলাকায় এমন ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জাহেরা বেগমের সঙ্গে একই এলাকার ছামসুল আলমের ছেলে ছানাউল হোসেন হিরোর সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য ও পূর্ব বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত শনিবার ১৫ জুন দুপুরে জাহেরা বেগমের ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) বিবাদী হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর ছাগলটি (খাসি) অনেক খোঁজাখুঁজি করে পায়নি ভূক্তভোগী ওই নারী। পরে বিভিন্ন ভাবে জানতে পারে ছাগলটি চুরি করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে হিরো।

ভূক্তভোগী জাহেরা বেগমের অভিযোগ, পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আমি ছাগলের বিষয়ে জানতে চাইলে হিরো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেন। তাই আমি নিরুপায় হয়ে তাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে ছাগল চুরির ঘটনায় হটাৎপাড়ার (মাস্টারপাড়া) স্থানীয় কয়েকজন নারী-পুরুষ জানান, ঈদের দুই দিন আগে জাহেরার খাসি ছাগল চুরি হয়েছে সত্য। কে বা কাহারা ছাগল চুরি করেছে এই বিষয়ে আমরা কিছু জানি না। তবে হিরোর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে জাহেরা। তাই আজকে এখানে পুলিশ আসছিল।

এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হক হিরো জানান, আমি শুনেছি পাশের বাড়ির জাহেরা নামে এক মহিলা আমার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ দিয়েছে। সবাই তদন্ত করে দেখুক আমার এবং আমার পরিবারের কারো নামে এ ধরনের কোনো রেকর্ড আছে কিনা। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, গত শুক্রবার ছাগল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তাদের মধ্যে পারিবারিক গন্ডগোল আছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা দরকার। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category