• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় গণপিটুনিতে স্বামী নিহত স্ত্রীর হাত বিচ্ছিন্ন হাসুঁয়ার কোপে

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁয় মাদকাশক্ত স্বামীর হাসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্নর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে স্বামী নিহত হয়েছে।
এ লোহর্ষক ঘটনাটি ঘটেছে ২৮ মে বুধবার দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার আনন্দনগর এলাকায়।স্থানীয়রা জানান, ওই এলাকার মাদকাশক্ত সুমন(৩০)পারিবারিক কলহের জেরে ওই রাতে শয়ন ঘরে তার স্ত্রী ময়ূরীকে হাসুয়া দিয়ে প্রথমে গলায় এবং পরে হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এক পর্যায় সে হাসুয়া দিয়ে কুপিয়ে মৌয়ূরীর শরীর থেকে তার বাম হাত বিচ্ছিন্ন করে দেয়।এ সময় ময়ূরীর আত্মচিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনা স্থলে এগিয়ে এলে সুমন তার ঘরে থাকা গ্যাস বড়ি (ট্যাবলটে)খায় এবং প্রতিবেশীদেরও ওই হাঁসুয়া দিয়ে হত্যার হুমকি দেয়। ঘটনার সময় কৌশলে প্রতিবেশী লোকজন মাদকাশক্ত সুমনকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেয়।চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুমন হোসেন নওগাঁ সদর উপজলোর দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ আলী বাবুর ছেলে।নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গত ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরীর (২৪) সঙ্গে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ে পর থেকে সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। সুমন মাদকাশক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়দিন পারিবারিক কলহ লেগেই থাকতো।এদিকে গুরুতর আহত মৌয়ূরীকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে এঘটনায় কেউ মামলা করতে আসেনি। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওই পুলিশ অফিসার জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category