• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় পাঁচ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ টাকা জরিমান

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ।
সোমবার দুপুরে ধামইরহাট উপজেলার টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, ভাই বোন হোটেল, মুন্নী চাঁদনী হোটেল, সততা স্টোর, হান্নান স্টোর এবং মন্ডল স্টোর।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, দুপুরে উপজেলার টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় পটাশ সারের দাম নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অতিরিক্ত দাম নেওযায় সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।
তিনি আরও বলেন, এছাড়াও অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে হান্নান স্টোরকে ৫ হাজার ও মন্ডল স্টোরকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ, নোংরা কাগজে খাবার পরিবেশন এবং খাবারে আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন হোটেলকে ৫শ টাকা ও মুন্নী চাঁদনী হোটেলকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনিছুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category