• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় ব্রজপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ৫ মে, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁয় বজ্রপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ মে সোমবার দুপুরে আড়াই টার দিকে জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টি শুরু হয়।সেই সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে।এ বজ্রপাতের ঘটনায় মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামের মাঠে ধান কাটার সময় কৃষক মোঃ হারুন (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়।হারুন ওই ইউনিয়নের কুড়াইল গ্রামের আবুল কালাম আজাদের পুত্র। প্রায় একই সময় জেলার পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের হাড়পুর গ্রামের মোঃ নাহামীর(১৪) নামে এক যুবক তার খামারের হাঁসের পরিচর্যা করার সময় সেখানে বজ্রপাত ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শরিফুল ইসলামের পুত্র। তবে খোঁজ নিয়ে জানা গেছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে বোরোধানের তেমন ক্ষয়ক্ষতি না হলে ওই দুই উপজেলার বেশ কিছু গাছপালা এবং ঘর বাড়ির টিনের চালা উড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category